কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

ইজতেমা ময়দান। পুরোনো ছবি
ইজতেমা ময়দান। পুরোনো ছবি

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় আরও ৪ মুস‌ল্লির মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তা‌দের মৃত‌্যু হয়। তারা সবাই বার্ধক্যজনিত মারা গেছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন।

মারা যাওয়া ব্যক্তিরা হ‌লেন- রাজাবাড়ি জেলার পাংশা থানার বাসিন্দা মো. সারোয়ার, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আব্দুল জলিল মিয়ার ছেলে মো. আলম, নরসিংদী জেলার নুরুল হক মিয়ার ছেলে শাহনেওয়াজ ভূঁইয়া ও সিরাজগঞ্জ জেলার মৃত ওসমান গনীর ছেলে আল-মাহমুদ।

এর আগে ৯ মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বে ১৩ জনের মৃত্যু হলো।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

আখেরি মোনাজাত উপলক্ষে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা দিয়েছেন। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা রওনা হয়েছেন ইজতেমা মাঠের উদ্দেশে আখেরি মোনাজাতে অংশ নিতে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১০

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১১

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৩

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৪

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৫

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৬

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৭

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৯

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

২০
X