শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে তাপমাত্রা

শ্রীমঙ্গল রেলস্টেশনে গিয়ে দেখা যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। ছবি : কালবেলা
শ্রীমঙ্গল রেলস্টেশনে গিয়ে দেখা যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। ছবি : কালবেলা

মাঘের প্রচণ্ড শীতে কাঁপছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মানুষ। পাল্লা দিয়ে কুয়াশার সঙ্গে কমেছে তাপমাত্রা। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। গতরাতে কুয়াশা থাকলেও দিনের শুরুতে কুয়াশা কমে গেছে। সকাল ৮টার পর সূর্যের আলো দেখা গেলেও কনকনে শীতে কষ্ট পাচ্ছে পুরো জেলার মানুষ। তবে শীত উপেক্ষা করে সকালে চা শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষদের জীবীকার তাগিদে কাজে যেতে দেখা গেছে।

শ্রীমঙ্গল রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলেও শীতল বাতাস শরীরে হুল ফুটাচ্ছে। রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। যানবাহন চলাচল কমে গেছে। জরুরি প্রয়োজনে কিছু লোক চলাফেরা করছে। লোকজন বাড়িতে অবস্থান করছেন। রাস্তাঘাট হয়ে পড়েছে জনশূন্য।

টানা গত কয়েকদিনের প্রচণ্ড শীতে খেটে খাওয়া ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের জীবন মারাত্মক দুর্বিসহ হয়ে পড়েছে। কাজে যোগ দিতে না পারায় তীব্র খাদ্য সংকটে পড়েছেন তারা। শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় জবুথবু অবস্থা তাদের। নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বেশি ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস জানান, রোববার সকাল সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। ঘনকুয়াশা কমে যাওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। এ অবস্থা আরও দু-একদিন থাকতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X