কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৩:৩৮ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণের ১০ দিনেই ভেঙে গেল ব্রিজের অ্যাপ্রোচ সড়ক!

ভেঙে গেছে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক। ছবি : কালবেলা
ভেঙে গেছে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক। ছবি : কালবেলা

ঢাকার দোহার উপজেলায় নির্মাণের ১০ দিনের মধ্যেই ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে গেছে। উপজেলার মাঝিরচর বাজার, কুলচুরি, দেবীনগর, জয়পাড়া-কাজিরচর সড়কে ৬ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৩৬ টাকা ব্যয়ে নির্মিত ৬০ মিটার আরসিসি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণের ১০ দিনের মধ্যেই ভেঙে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রথমে কাজের ধীরগতি, পরে তড়িঘড়ি করে নির্মাণ ও এলজিইডির সঠিক তত্ত্বাবধান না থাকায় নিম্নমানের কাজ হওয়ায় ব্রিজের অ্যাপ্রোচ সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দোহার উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে ২০২১-২২ অর্থবছরের কাজটির ট্রেন্ডার পায় এম.এম. বিল্ডার্স। ২০২২ সালের ২৩ ফ্রেব্রুয়ারি এম.এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড ব্রিজটি নির্মাণকাজ শুরু করে। ওয়ার্ক অর্ডার অনুযায়ী চলতি বছরের ১২ জুলাই কাজ শেষ করার কথা। কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু সময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজটি সম্পন্ন করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬০ দশমিক ৫ ফুট দীর্ঘ আরসিসি ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচের চারদিকের সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে। এ ছাড়া ব্রিজের গোড়ায় বাঁধাই করা ব্লক সরে গেছে, সড়ক ফুটো হয়েছে। ব্রিজের পশ্চিম দিকের বাম পাশের অ্যাপ্রোচের পুরো মাটি বৃষ্টিতে সরে গেছে। ফলে বর্ষাকালে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. রফিক মোল্লা জানান, ব্রিজটি নির্মাণ হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ব্রিজটির নির্মাণকাজ শেষ হতে না হতেই কয়েকদিনের বৃষ্টিতে ব্রিজের ঢালের রাস্তার পাশ দিয়ে পানি নেমে মাটিসহ ব্লক সরে রাস্তা ভেঙে গর্ত ও নালা হয়ে গেছে। যদি এখনই সড়কটি ভেঙে যায়, তাহলে বর্ষাকালে তো কিছুই থাকবে না।

শরিফুল হক রাজন নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মমাফিক কাজ না করা, অ্যাপ্রোচে মাটি দিয়ে রুলিং ঠিকমতো না করা, গাইড ওয়াল না দেওয়া, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় এবং এলইজিডির সঠিক তত্ত্বাবধানের অভাবে এভাবে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে।

দোহার উপজেলা নির্বাহী প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শেদী জানান, এই ব্রিজের কাজের ফাইনাল বিল এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। ফাইনাল বিলের আগে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মেপে এবং বুঝে নেব। তারপর বিল দেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান আগেই সব ঠিক করে আমাদের বুঝিয়ে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানার ব্যারাকে কনস্টেবলের মৃত্যু, চিরকুট উদ্ধার

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১০

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১১

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১২

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৩

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১৪

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১৫

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৬

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৭

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৯

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

২০
X