সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে গলা কেটে হত্যা

সাভারের আশুলিয়ায় সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে খুন। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে খুন। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থীর পক্ষে কাজ করায় কাজিম উদ্দিন নামে এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। তিনি পল্লীবিদ্যুতের এক ঠিকাদার হিসেবেও পরিচিত। তার পরিবারের অভিযোগ সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের পক্ষে কাজ করায় বেশ কয়েকবার তাকে হুমকি দেওয়া হয়েছে। সেই জেরেই এ হত্যাকাণ্ড।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিহতের নিজ গরুর খামারের পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় রাতে বাড়ির পেছনে খামারের ঘরে থাকতেন কাজিম উদ্দিন। ওই ঘরের চাবি কাজিমের স্ত্রীর কাছে থাকত। বুধবার সকালে কাজিমের স্ত্রী দরজার তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের জখম ছিল।

নিহতদের বড় ভাই গুল বাহাদুর কালবেলাকে বলেন, আমরা ঈগল প্রতীকের নির্বাচন করেছি। স্থানীয় দেলোয়ার কন্ট্রাক্টরের ছেলে আনোয়ার, তার ভাই ইমনসহ ১৫-২০ জনের একটি দল প্রতিনিয়ত আমার ভাই-ভাতিজাকে হত্যার হুমকি দিত। আমরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করার কারণে আমার ভাই খুন হয়েছে। আমি ন্যায়বিচার চাই। কে এ ঘটনার সঙ্গে জড়িত তা প্রশাসন তদন্ত করে বের করুক।

নিহতের ছেলে লিয়াকত হোসেন লিংকন বলেন, আমার বাবার সঙ্গে এ এলাকায় কারও কোনো শত্রুতা নেই। তবে এবারের নির্বাচনে তালুকদার তৌহিদ জং মুরাদ সম্পর্কে আমার বাবার বেয়াই হওয়ায় তার সমর্থন করেছিলেন। এ কারণে আমাদের হুমকিও দেওয়া হয়েছিল। এমনকি গত মাসে আমার চাচাকে মারধরও করা হয়। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি।

আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে আজ দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ১০ বছরেও শেষ হয়নি বিচার

স্নাতক শেষ হলেও ল্যাব ক্লাস পাননি কুবির ৪ বিভাগের শিক্ষার্থীরা

ভাঙনের মুখে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে মসজিদ-মন্দির

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে আইনজীবীরা

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ’, স্বস্তিতে আর্জেন্টিনা

১০

ইরানের নতুন নেতৃত্ব কীভাবে আগের শাসকদের চেয়ে অনেক আলাদা

১১

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১২

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

১৩

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

১৪

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

১৫

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

১৭

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৮

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার

১৯

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

২০
X