নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ১৪

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক তৈরির কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণে অন্তত ১৪ জন দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফতুল্লা কাশিপুর হাটখোলা ক্রোনি এ্যাপারেলসে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম মিয়া।

দগ্ধ কামরুল হাসান নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি জানান, তারা কয়েকজন কারখানার ভেতর গেটের পাশে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। তখনই ওই সিলিন্ডারের পাইপ ফেটে যায়। এতে হঠাৎই আগুন ধরে যায় এবং মুহূর্তেই আবার সেই আগুন নিভে যায়। তবে ওই সময় সেখান দিয়ে যাতায়াত করা কারখানাটির বিভিন্ন কর্মচারীরা দগ্ধ হন।

পোশাক তৈরি কারখানাটির অডিট অফিসার মো. সাব্বির হোসেন জানান, ঘটনার পরপরই দগ্ধদের দ্রুত ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এরা সবাই কারখানাটির বিভিন্ন সেকশনে কাজ করেন।

চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সবারই মুখমণ্ডল, হাত, পাসহ শরীরের কিছু স্থানে দগ্ধ হয়েছে। তবে কারও অবস্থা এখন পর্যন্ত গুরুতর মনে হচ্ছে না। আহতদের ভালোভাবে দেখে পরে তাদের অবস্থা সম্পর্কে বলা যাবে। একজনকে চিকিৎসার জন্য রাখা হয়েছে। বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- পলাশ কান্তি মণ্ডল, জিতু, মুকুল, শান্ত, আমির মিয়া, মিঠুন বিশ্বাস, কামরুল, রুবেল, মনির, রিপন, শফিক, মেহেদী, জাকির, মাহবুব কাজি।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম মিয়া জানান, বিকেলে ক্রোনি এ্যাপারেলসে গ্যাস লাইনের পাইপলাইনে বিস্ফোরণ হয়। তবে সবাই আশঙ্কামুক্ত বলে জেনেছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১০

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১১

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১২

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৩

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৪

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৫

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৬

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৭

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৮

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৯

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

২০
X