নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভিক্ষুককে রাস্তা পার করাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাকচাপায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরাতন বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলে পুলিশ তা জব্দ করে থানায় নিয়ে যায়।

নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। ভবঘুরে ওই নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত। মাঝেমধ্যে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের খাবার খাওয়াতে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত। এ জন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তা পার করে দিতে বাসা থেকে নিয়ে আসে।

এক পর্যায়ে পুরাতন বাসস্ট্যান্ড বাইপাস সড়কে মাইজদীগামী বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুধারাম থানার এসআই মোহাম্মদ রিয়াজ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুর মরদেহ পরিবার নিয়ে গেছে। লিখিত অভিযোগে পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১০

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১১

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১২

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৩

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৪

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৬

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৭

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৮

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

২০
X