রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতি

পবা থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত
পবা থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত

রাজশাহীতে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহীর পবা উপজেলার বায়া-তানোর সড়কের বাগসারা ও বাগধানীর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় দেশীয় অস্ত্রসহ অন্তত ১৫ জন ডাকাত সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি করে।

আক্রান্ত যানবাহন চালকরা অভিযোগ করেন, পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলেও কোনো সহায়তা মেলেনি।

ভুক্তভোগী চালকরা আরও জানান, বায়া-বাগসারা সড়কটি ডাকাতিপ্রবণ এলাকা হলেও গত দুই দশকে এভাবে গণডাকাতির ঘটনা ঘটেনি।

এদিকে ডাকাতির সময় একটি প্রাইভেটকারের চালক ঘটনাটির আংশিক ভিডিও করতে সক্ষম হন।

ভিডিওতে দেখা যায়, একই ধরনের পোশাক পরা সশস্ত্র ডাকাতরা একেকটি গাড়ির সামনে যাচ্ছে এবং লুট করছে।

ভিডিওতে আরও দেখা যায়, দুজন ডাকাত একটি গাড়ির সামনে টর্চ লাইটের আলো ফেলছে। অন্য দুজন ডাকাত চালকের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিচ্ছে। সামনের গাড়িতে ডাকাতি হচ্ছে দেখে একজন গাড়িচালক তার গাড়ি পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজন ডাকাত তাকেও ধাওয়া করে।

সড়কটিতে ডাকাত দলের কবলে পড়া নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের ব্যবসায়ী এনামুল হক জানান, তানোর উপজেলা সীমানার মধ্যে গাড়ি নিয়ে ঢোকার আগে তিনি দেখতে পান, সামনে কয়েকটি মাছবাহী মিনিট্রাক, পিকআপ ও সিএনজি দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলেন সামনে হয়তো যানজট লেগেছে। তাই ডান পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে অতিক্রম করার চেষ্টা করেন তিনি।

এ সময় ডাকাতদলের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়িটি ঘিরে ধরে। তারা গাড়ির গেট খোলার জন্য চিৎকার করতে থাকে। কিন্তু এনামুল হক গেট না খুলে গাড়িকে পেছন দিকে নিতে থাকেন। এরই মধ্যে পেছন থেকে আরেকটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে চলে আসে। ডাকাতরা গেট খুলে দেওয়ার জন্য বললে গাড়ির চালক তুহিন আলীও গেট না খুলে পেছনে যেতে থাকেন। এ সময় ডাকাতদলের সদস্যরা গাড়িতে হাঁসুয়া ও রামদা দিয়ে হামলা করেন। এতে অল্পের জন্য প্রাণে বাঁচেন তুহিন। তবে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

এনামুল দাবি করেন, প্রথমবার ঘটনাস্থলে তিনি ১৫ থেকে ২০ জন ডাকাত দেখেছেন। সবার হাতেই দেশীয় অস্ত্র ছিল। এ ঘটনায় ১০ থেকে ১২টি গাড়িতে ডাকাতি হয়েছে বলে জানা গেছে।

সড়কে গণডাকাতির বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানার ওসি মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা জানা নেই। আমরা সারারাত ডিউটি করেছি। ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিকেও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১০

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১১

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১২

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৩

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৪

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৬

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৭

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৮

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৯

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

২০
X