নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৭ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার প্রেমের টানে নারায়ণগঞ্জে ছুটে এলেন দক্ষিণ আফ্রিকার তরুণী

নারায়ণগঞ্জের ছেলে বিল্লাল হোসেন ও তার স্ত্রী দক্ষিণ আফ্রিকার মেয়ে ফ্রান্সিসকো। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ছেলে বিল্লাল হোসেন ও তার স্ত্রী দক্ষিণ আফ্রিকার মেয়ে ফ্রান্সিসকো। ছবি : সংগৃহীত

প্রেমের কারণে সাত সমুদ্র তের নদী পার হয়ে যুগে যুগে অনেকেই ছুটে এসেছে তার প্রিয় মানুষটির কাছে। এমনই এক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের বন্দরে।

প্রবাসে গিয়ে হয়েছে প্রেম। তারপর ঘর বাঁধার স্বপ্ন। বাধা ছিল দুই দেশ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্ম। তবে কোনো বাধাই আটকাতে পারেনি তাদের। প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। এরপর বিয়ে করে সংসার করছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়।

ওই তরুণীর নাম ফ্রান্সিসকো। তিনি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। বিয়ে করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেণী এলাকার বিল্লাল হোসেন সাজ্জাদকে। বর্তমানে তারা বন্দরেই সংসার শুরু করেছেন।

৮ বছর পূর্বে সুদূর দক্ষিণ আফ্রিকায় কাজের জন্য যান বিল্লাল হোসেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। তাকে চমকে দিতে কিছুদিন পরেই বাংলাদেশে এসেছেন ফ্রান্সিসকো। পরে মুসলিম ধর্ম গ্রহণ করলে নাম রাখা হয় মনি হোসাইন।

বিল্লাল হোসেন পরিবারের সম্মতিতে গত ১৯ ফেব্রুয়ারি ফ্রান্সিসকোকে বিয়ে করেন।

বিল্লাল হোসেন বলেন, আমার সঙ্গে কখনো ঝগড়া হয়নি। আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি বাংলাদেশে এসে পরলে সেও বাংলাদেশে চলে আসবে। সম্প্রতি আমি চলে আসলে ফ্রান্সিসকো চলে আসে।

বিল্লাল সম্পর্কে তার স্ত্রী ফ্রান্সিসকো বলেন, সে খুবই ভালো ছেলে। তার পরিবারও খুব মিশুক। বাংলাদেশের আথিতেয়তায় আমি মুগ্ধ।

এখন বিল্লাল হোসেন সাজ্জাদ তার বিদেশি বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিচিত করে দিচ্ছেন বাংলাদেশের গ্রাম, সংস্কৃতি আর পরিবেশের সঙ্গে। তার পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও ফ্রান্সিসকোকে সাদরে গ্রহণ করে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

আর্জেন্টিনা-ব্রাজিলকে যত ভালোবাসি, ততটা কি বাংলাদেশকেও

ইবনে সিনা ট্রাস্ট-হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের করপোরেট চুক্তি স্বাক্ষর

অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

শিশুদের সৃজনশীল বিকাশে ইন্টারঅ্যাকটিভ আর্ট ওয়ার্কশপে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

১০

প্রবাসে বাংলার ঐতিহ্যের মিলনমেলা, সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

১১

৫০ শতাংশ ছাড়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

১২

এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে হামলা ইউক্রেনের

১৩

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ বিভ্রাট ছিল নিজস্ব উপকেন্দ্রের ত্রুটিতে, জানাল ডিপিডিসি

১৪

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

১৫

মুহুরী সেচ প্রকল্পের ৪০ রেগুলেটর গেট খুলে দিল পাউবো

১৬

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে গোপনাঙ্গ বিচ্ছিন্ন, রেল কর্মকর্তার মৃত্যু

১৭

চ্যাটজিপিটি যেন কপি মেশিন না হয়: শিক্ষামন্ত্রী

১৮

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

১৯

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে জাগপা’র দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু

২০
X