কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৯:৫৯ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
সিটি নির্বাচন

সিলেট স্বেচ্ছাসেবক লীগ নেতার অস্ত্রের মহড়া

সিলেট স্বেচ্ছাসেবক লীগ নেতার অস্ত্রের মহড়া

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকি ও অস্ত্র প্রদর্শনের অভিযোগ দিলেন প্রতিপক্ষ এক কাউন্সিলর প্রার্থী। সিসিক নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সায়ীদ মো. আবদুল্লাহ নামের ওই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

কালবেলার হাতে আসা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় তোলা ছবির তথ্য অনুযায়ী ঘটনাটি গত মঙ্গলবারের। গত বৃহস্পতি ও শুক্রবার অস্ত্রসহ মহড়া দেওয়ার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে আফতাব হোসেন খান ওই প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

সিলেট সিটির ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আফতাব হোসেন খান (ঘুড়ি), সায়ীদ আব্দুল্লাহ (লাটিম) ও মো. জাহিদ খান সায়েক (ঠেলাগাড়ি) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সায়ীদ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। অপর প্রার্থী জাহিদ সায়েকের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। প্রধান নির্বাচন কমিশনারের সিলেটে আসার দিনে এমন অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন অনেকে।

লিখিত অভিযোগে সায়ীদ আব্দুল্লাহ বলেন, গত মঙ্গলবার আনুমানিক সকাল ৬টার দিকে বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের নেতৃত্বে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার বাসার ফটকের সামনে আসে। এ সময় সন্ত্রাসীরা বন্দুক তাক করে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। পাশাপাশি ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সিটি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রচার বন্ধ রাখার জন্য সায়ীদ আব্দুল্লাহকে হুমকি দেওয়া হচ্ছে বলেও লিখিত অভিযোগে বলা হয়।

ওই লিখিত অভিযোগে তিনি আরও জানিয়েছেন, আফতাব ও তার অনুসারীরা ওয়ার্ডের পাড়া-মহল্লায় বলে বেড়াচ্ছেন, নির্বাচনের দিন তারা সব কেন্দ্র দখল করে রাখবেন এবং কাউকে ভোট দিতে দেবেন না। কেউ যদি ভোট দিতে যান, তাহলে প্রাণে মেরে ফেলা হবে।

সায়ীদ মো. আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে আরও অভিযোগ করেন, ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে বন্দুক বের করে মোটরসাইকেলে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা। এ ছাড়া তার পোস্টার ছিঁড়ে ফেলা এবং মাইকিংয়ে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে। এমনকি তার বিভিন্ন কর্মীদের বাসাবাড়িতে সশস্ত্র অবস্থায় হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এদিকে আফতাব হোসেন খান ও তার অনুসারীদের মোটরসাইকেল নিয়ে সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে অস্ত্রসহ একটি মহড়ার দৃশ্যের একটি ভিডিও বৃহস্পতিবার (৮ জনু) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে মোটরসাইকেলে বসা এক যুবকের হাতে বন্দুক দেখা গেছে।

কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ জানান, বন্দুকধারী ওই যুবক হচ্ছেন মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিন। তিনি আফতাবের অনুসারী ও ছাত্রলীগের সাবেক নেতা। এর আগে ২০২১ সালের ১২ মার্চ ওই যুবক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সদস্যদের হাতে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার হন। দীর্ঘদিন কারাগারে থেকে সম্প্রতি ওই যুবক জামিনে বের হয়েছেন।

কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহের বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগের বিষয়ে কাউন্সিলর আফতাব হোসেন খান বলেন, ‘সব সাজানো। লন্ডন থাকি এডিটের মাধ্যমে ভিডিও ছাইড়া দিছে।’ এ ছাড়া প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর কোনো অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেন।

বন্দুক নিয়ে মহড়া দেওয়ার অভিযোগের বিষয়ে মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিনের দুটি মুঠোফোন নম্বরে কল করলে সেগুলো বন্ধ পাওয়া যায়। এ কারণে এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

তবে সিলেট সিটির রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X