মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে মাছবাহী পিকআপ উল্টে নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবাহী পিকআপ। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবাহী পিকআপ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে মাছবাহী পিকআপ উল্টে দুজনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীনগরের হাঁসারা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- মো. হাফেজ (৪০) ও শহিদুল (৪২)। এ ঘটনায় আরও ৫ মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছবাহী পিক-আপটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকামুখী লেনে হাঁসারা হাইওয়ে ফাঁড়ির উল্টো দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ৭ জন গুরুতর হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকলিমা রৌশন বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় ৭ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাঁসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। তারা মূলত মাছ ব্যবসায়ী। মাওয়া থেকে মাছ নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

বাড়ছে সুরমা নদীর পানি, দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশের আগেই বৃত্তির ফল ফাঁস, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সাতক্ষীরায় বিপর্যস্ত জনজীবন

১০

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

১১

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

১২

শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

১৩

পেনশনে বড় সুখবর, কারা পাচ্ছেন বাড়তি সুবিধা?

১৪

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা, পানিবন্দি ও খাবার সংকটে বাসিন্দারা

১৫

এবার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে নিজের নামে রাখলেন ট্রাম্প

১৬

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

১৭

শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৮

শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

১৯

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ দেখায় 

২০
X