শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনের খালে ভাসছিল বাঘের মরদেহ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পূর্ব সুন্দরবন থেকে একটি বাঘের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার গহিন বনের একটি খাল থেকে ভাসমান বাঘের মরদেহটি উদ্ধার করেন বনরক্ষীরা।

বন বিভাগ জানায়, বাঘটি উদ্ধারের পর কচিখালী স্টেশন অফিসে নেওয়া হয়েছে। সেখানে বাঘটির ময়নাতদন্ত প্রক্রিয়াধীন । ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শরণখোলা ও মোরেলগঞ্জ- এই দুই উপজেলার দুই প্রাণিসম্পদ কর্মকর্তাকে নিয়ে বন বিভাগের স্পিডবোটে কচিখালীতে যান বনরক্ষীরা।

শরণখোলা উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোসাহেদ আহমেদ নাইম বলেন, বাঘের গায়ে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে এবং আনুমানিক ৬০ ঘণ্টা পূর্বে বাঘটির মৃত্যু হতে পারে বলে তার ধারণা।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, মৃত পুরুষ বাঘটির দৈর্ঘ্য ৯ ফুট, ওজন ২৫৫ কেজি ও বয়স আনুমানিক ১৫ বছর। বাঘের দেহ সংরক্ষণের জন্য সেটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য বনের গহীনে একটি খালে ভাসমান অবস্থায় মৃত বাঘটি পাওয়া যায়। পুরুষ বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাঘের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

সিএফ মিহির কুমার দো আরও বলেন, ময়নাতদন্ত শেষে আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য তা ঢাকা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। মরদেহটি কচিখালী স্টেশন এলাকার বনে মাটিচাপা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X