বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে

এসএসসি পরীক্ষার্থী সৈকত ইসলাম। ছবি : কালবেলা
এসএসসি পরীক্ষার্থী সৈকত ইসলাম। ছবি : কালবেলা

দিনাজপুরের বীরগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে সৈকত ইসলাম নামে এক পরীক্ষার্থী। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখ্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে সৈকত। সে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের ইউপি সদস্য মৃত শফিউল আলম সুরুজের ছেলে।

মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা জানান, সৈকতের বাবা শফিউল আলম সুরুজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস মারা যান। তার জানাজা নামাজ ছেলের পরীক্ষা শেষে বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ সাংবাদিকদের বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। তার বাবা মৃত্যুবরণ করার পরেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, আমরা পরীক্ষা হলে খোঁজখবর নিয়ে সত্যতা নিশ্চিত করেছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেই সঙ্গে আমি সৈকতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১০

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১১

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১২

তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

১৫

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

দায়ের কোপে পিতার মৃত্যু, ছেলে আটক

১৭

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

১৮

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

১৯

অবৈধ চায়না দুয়ারীতে আটকা পড়ল মেছো বাঘ

২০
X