লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় একজনের ১৪ বছরের সাজা

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় মানিক মিয়া ওরফে কালু মানিক (৪৬) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবাব (১০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মানিক জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় আরও ৮টি মামলা রয়েছে।

আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, রামগঞ্জ থানা পুলিশ অন্য একটি মামলায় গ্রেপ্তারকৃত আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে পুলিশ তাকে নিয়ে তার বাড়ি চণ্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের তার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে থাকা বস্তার ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মানিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে।

অস্ত্র মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দেন রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম। এতে আসামি মানিক মিয়াকে অভিযুক্ত করা হয়।

আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X