নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জে বক্তব্য দেন শামীম ওসমান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে বক্তব্য দেন শামীম ওসমান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর নামে শপথ করে বলছি, আপনাদের সবার চেহারা আমার চোখের সামনে নিয়ে এসে সবার জন্য দোয়া করব। শরীরটা ভালো না। আল্লাহর ঘরে যাচ্ছি। যদি ভুলত্রুটি হয়ে থাকে, যদি না আসি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

দুএকদিনের মধ্যে ওমরার উদ্দেশে দেশ ছাড়বেন জানিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আমার ভালোবাসার সংসারে কোনো দ্বন্দ্ব করবেন না। কোনোকিছু পাওয়ার জন্য কোনো গ্রুপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা পাবে। কাজ করুন, মানুষের সেবা করুন। আপনাদের পরিবারের জন্য দোয়া করব। আমি প্রতিদিনই করি। কারণ আপনাদের আমি ভালোবাসি।

শামীম ওসমান বলেন, আমি এবং সেলিনা হায়াৎ আইভী একসঙ্গে বসেছি দেখে অনেকেরই গাত্রদাহ হচ্ছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী শক্তি আর তথাকথিত অতিবাম- অতিডানদের গাত্রদাহের অভাব নেই। এসব আমি সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১০

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১১

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১২

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৪

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৫

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৬

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৭

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১৯

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

২০
X