ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৩০ কেজি জাটকা ইলিশ জব্দ, ব্যবসায়ীদের জরিমানা

নলছিটিতে জাটকা ইলিশ ধরা বন্ধে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড সমাপ্তি রায়। ছবি : কালবেলা
নলছিটিতে জাটকা ইলিশ ধরা বন্ধে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড সমাপ্তি রায়। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটিতে এক অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নলছিটি পুরান বাজারের মাছ বাজারে এ অভিযান চালানো হয়।

নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।

এ সময় ৩ মৎস্য ব্যবসায়ী জয়দেব দাস, গৌতম মালো ও সিরাজ হাওলাদারকে জরিমানা করা হয়। প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা করে তিনজনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ লঙ্ঘন করার দায়ে এ জরিমানা করা হয় তাদের।

জব্দকৃত মাছ নান্দিকাঠি মাদ্রাসা মারকায়ুল এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি, নলছিটি থানার এসআই হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১১

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১২

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

১৩

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

১৪

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

১৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

১৬

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

১৭

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

১৮

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

১৯

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

২০
X