আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি চেয়ে কারখানার ফটকে স্থানীয়দের অবস্থান

কেইপিজেডে কারখানাটির ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় চাকরি প্রার্থীরা। ছবি : কালবেলা
কেইপিজেডে কারখানাটির ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় চাকরি প্রার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমেরিকান অ্যান্ড এফারড বাংলাদেশ লিমিটেড কারখানায় চাকরি দাবি করছেন স্থানীয়ারা। দাবি আদায়ে তারা কারখানাটির ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় নিয়োগকৃত স্থানীয় শ্রমিকদের চাকরিচ্যুত এবং নতুন নিয়োগে স্থানীয়দের নিয়োগ না দেওয়ার অভিযোগ তোলা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ফরহাদ খান, নারী ইউপি সদস্যা রুমি আকতার, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান বুলু, যুবলীগ নেতা সাইফুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন, হামিদুল ইসলাম, হোসাইন মাসুদ, তারেক হোসেন সিজান ও মুরাদ হোসেন সাব্বির।

ইউপি চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘স্থানীয়দের চাকরিচ্যুত এবং নতুন করে নিয়োগ না দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, স্থানীয়দের নিয়োগদান এবং চাকরিচ্যুতদের ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।’

কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান বলেন, এই কারখানা আমেরিকান একটি কোম্পানির। তারা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেবে। ওই যোগ্যতা যদি স্থানীয়দের থাকে তাহলে তারা তাদের নিয়োগ দেবে। বিনা কারণে আন্দোলন করলে হতে পারে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগই ফিরিয়ে নিতে পারে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X