ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঠাকুরগাঁও সদরে চালকলের বয়লার বিস্ফোরণে দগ্ধ মো. চিহারু ইসলাম (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন হাসপাতা‌লের চি‌কিৎসক র‌কিবুল ইসলাম। তি‌নি ব‌লেন, গরম পা‌নি‌তে তার শরীরের ৩০ শতাংশ ঝলসে গিয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার রুহিয়ায় হাস‌কিং মি‌লে ধান সিদ্ধ করছিলেন চিহারুসহ অন্য শ্রমিকরা। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হলে দগ্ধ হন চিহারু। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলে রা‌তে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান ম‌নিরুল হক ব‌লেন, চাতা‌লে বয়লারে তাপ পরিমাপের ব্যবস্থা নেই। তাই পানির তাপমাত্রা বাইরে থেকে বোঝা যায় না। সময়মতো গরম পানির বাতাস বের না হওয়ায় বয়লার‌টি বিস্ফোরিত হয়ে এমন দুর্ঘটনা ঘটে।

রু‌হিয়া থানার ও‌সি গুলফামুল ইসলাম ব‌লেন, বিস্ফোরণের ঘটনায় অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত করা হ‌বে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১০

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১১

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

১২

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১৩

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১৪

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৬

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৭

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৮

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

১৯

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

২০
X