পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলী আহমেদ ডিলারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন—ওই এলাকার মৌলানা নুর আহমদের বাড়ির মৃত সোলাইমানের ছেলে নাজু (২৭) ও একই ইউনিয়নের দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের একমাত্র ছেলে তারেক (১৯)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দক্ষিণ আশিয়ায় একটি নতুন ঘরের স্যানটারিংয়ের কাজ চলাকালীন দুজন রাজমিস্ত্রি ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেন। বেশ সময় অতিবাহিত হলেও তারা সেখান থেকে ওপরে উঠতে না পারায় পরে খোঁজ নিয়ে দেখা যায়, সেখানে ঢুকে তারা অক্সিজেনের সংকটে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী জানান, রাজমিস্ত্রিরা ট্যাঙ্কের ভেতর কাজ করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে পড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

১০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১২

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৩

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৪

আইনজীবী বারে হামলা

১৫

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৬

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৭

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৮

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X