ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে আ.লীগের মনোনয়ন পেলেন দ্রৌপদী দেবী আগরওয়ালা

দ্রৌপদী দেবী আগরওয়ালা। ছবি : সংগৃহীত
দ্রৌপদী দেবী আগরওয়ালা। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ঠাকুরগাঁও থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দ্রৌপদী দেবী আগরওয়ালা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই তালিকায় দ্রোপদী দেবী আছেন।

দ্রৌপদী দেবী আগরওয়ালা ১৯৭০ সালে এসএসসি পাস করেন। উচ্চ মাধ্যমিকে ভর্তি হলে লেখাপড়া শেষ করতে পারেননি তিনি। ১৯৭৬ সালের ১১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন। জয়পুরহাট জেলার ওম প্রকাশ পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সংগ্রামী এই নারী। শুরু হয় তার সংসার জীবন।

পরে জয়পুরহাট থেকে ঠাকুরগাঁওয়ে এসে ব্যবসা শুরু করেন স্বামী ওম প্রকাশ পোদ্দার। অল্প কিছুদিনের মধ্যেই ব্যবসায় বেশ খ্যাতি অর্জন করেন দ্রৌপদী দেবী আগরওয়ালার স্বামী ওম প্রকাশ পোদ্দার। স্বামী-সংসার, সন্তানদের সাফল্যের পেছনে সময় ব্যয় করেও তিনি ভেতরকার সুপ্ত প্রতিভাকে লুকিয়ে রাখেননি। নিরবচ্ছিন্নভাবে কাজের ফাঁকে ফাঁকে মানব সেবায় বেরিয়ে পড়েন।

তিনি ১৯৯৯ সালে ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত নারী আসনের ৭, ৮ ও ৯ নং ওর্য়াডের কাউন্সিলর (কমিশনার) নির্বাচিত হন। শত বাধা বিপত্তি পেরিয়ে জীবনে সাফল্যের সিঁড়ি বেরিয়ে উপরে উঠলেও কখনো কখনো চলার পথে হোঁচট খেয়েছেন তিনি। পৌর কাউন্সিল পদে দুবার ও একবার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় পরাজয়ের গ্লানি হজম করেছেন। এরপরও তিনি হাল ছাড়েননি। চার মেয়ে ও এক ছেলের মা দ্রৌপদী দেবী আগরওয়ালা সমাজের সব বাধা বিপত্তিকে পেরিয়ে সামনে এগিয়ে চলেছেন। একটানা ১৫ বছর ধরে কাউন্সিলর পদে আছেন তিনি।

স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, দ্রৌপদী দেবী আগরওয়ালা ২০০৮ সালে ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X