কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দোকানের উদ্দেশে বেরিয়ে ৫ দিন ধরে নিখোঁজ মুদি ব্যবসায়ী

নিখোঁজ শাহাদাৎ হোসেন। ছবি : সংগৃহীত
নিখোঁজ শাহাদাৎ হোসেন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ দিন ধরে নিখোঁজ ৩৬ বছর বয়সী শাহাদাৎ হোসেন নামে এক মুদি ব্যবসায়ী। তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর গ্রামের মৃত মো. মোস্তফা মিয়ার ছেলে।

নিখোঁজ শাহাদাতের ভাই ইসমাঈল বলেন, আমাদের প্রতাপনগরে মুদির দোকান আছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) তিনি দোকানের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি সেখানে যাননি।

তিনি বলেন, আশপাশের এলাকা ও বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে কোনো খোঁজখবর না পেয়ে সোনারগাঁ থানায় গত ১৮ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। জিডি নং-৮১৩/২৪।

জিডির তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল ফুল হাতা কালো গেঞ্জি ও প্যান্ট।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১০

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১১

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১২

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৩

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৪

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৫

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৬

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৭

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৮

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৯

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

২০
X