বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে নির্মাণাধীন ভবনে উঠতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনে বাঁশ বেয়ে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার গোসিঙ্গা বাজার এলাকার দারুল ফালাহ্ হাফেজি মাদ্রাসা নামে ভবনটি নির্মাণ করা হচ্ছে।

মারা যাওয়া পলাশ (১৩) শেরপুর জেলা সদরের সাতনংচড় গ্রামের মো. ইসহাকের ছেলে। সে গোসিংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা ইসহাক জানান, পরিবারের সবার অগোচরে পলাশ বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে ভবন থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে যান তিনি। সেখানে গিয়ে পলাশের মরদেহ দেখতে পান।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, ওই মাদ্রাসা ভবন নির্মাণকাজ চলছে। পলাশ খেলতে গিয়ে মাদ্রাসা ভবনের পেছনে নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ বেয়ে উপরে উঠার সময় হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১০

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১১

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১২

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৪

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৫

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৬

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৭

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৮

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৯

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

২০
X