সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি গ্রেপ্তার

আসামি
গ্রেপ্তার হওয়া শাহাদাৎ হোসেন। ছবি : কালবেলা

জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাৎ হোসেনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার সাভারে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। শাহাদাৎ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের মৃত কাইয়ুম মোল্লার ছেলে। ২০১০ সালে জোড়া খুনের ঘটনায় গত বছর তার মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন। এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালের ৪ আগস্ট ভোমরা স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে গাজীপুরের শ্রীপুরের উদ্দেশে রওনা করেছিলেন চালক জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল ওরফে রাসেল (২৮)। দুদিন পর ৬ আগস্ট ট্রাকটি ঢাকার ধামরাই থানার শ্রীরামপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা থেকে ট্রাকটির চালক জয়নাল এবং হেলপার রুবেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। পরে তদন্তে জড়িতকে শনাক্ত করা হয়।এদিকে হত্যার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যান এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতে থাকেন।

এদিকে ওই জোড়া খুনের মামলায় ২০২৩ সালের অক্টোবর মাসে মানিকগঞ্জের আদালত জোড়া খুনের মামলায় শাহাদৎ হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানাও করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-৪ এবং সিপিসি-২ সাভার ক্যাম্পের সদস্যরা ঢাকা জেলার সাভার থানার কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X