নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ক্যানসার চিকিৎসা নিশ্চিতের দাবি

নওগাঁয় বৃহস্পতিবারের মানববন্ধন। ছবি : কালবেলা
নওগাঁয় বৃহস্পতিবারের মানববন্ধন। ছবি : কালবেলা

নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যানসার কর্নার নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘নো-ক্যানসার পেশেন্ট হেল্প সেন্টার ও ইম্প্রেশন ফাউন্ডেশনের’ উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাকিল রাব্বানীর নেতৃত্বে মানববন্ধনে কৃষক, ছাত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ক্যানসারের প্রাথমিক চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হলে রোগীরা তাদের রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা পাবে। তাদের ভোগান্তি কমবে। পত্নীতলা উপজেলায় প্রাথমিক এবং শনাক্তকারী মোট ১৭৬০ জন ক্যানসার রোগী রয়েছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে আদিবাসী নেতা নরেন পাহান, কৃষক নেতা মোখলেসুর রহমান, সংগঠনের সদস্য রাশেদ রানাসহ ক্যানসার রোগী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১০

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১১

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১২

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৪

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৫

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৬

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৭

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৮

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৯

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

২০
X