নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ঘরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

আগুনে পুড়ে গেছে বসতঘর। ছবি : কালবেলা
আগুনে পুড়ে গেছে বসতঘর। ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গভীর রাতে তার বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় এমপির প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন।

আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম বলেন, ‘বাবা আমাদের বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। তিনি চিৎকার শুরু করলে আমরা জড়ো হয়ে আগুন নেভাই। কিন্তু আগুন নেভানোর আগেই বাবা পুড়ে মারা যান। একইসঙ্গে দুটি ছাগলও পুড়ে গেছে। পাশাপাশি ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে।

বদলগাছী থানার ওসি মো. মাহাবুবুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, ঘটনাটি জানার পরে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরই মধ্যে নিহতের পরিবারের মধ্যে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে। কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।

এদিকে ঘটনা শোনার পর নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১০

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১১

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১২

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৩

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৪

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৫

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৬

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৭

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৮

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৯

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

২০
X