চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘এমন লোকদের আনতে হবে, যারা অর্থের কাছে বিক্রি হয় না’

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতি করতে হলে স্বচ্ছতার প্রয়োজন। মুখে বঙ্গবন্ধু অন্তরে আরেক, এর থেকে বেরিয়ে আসতে হবে। সকল নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, কেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময়ের কারণ হলো, ভুল ত্রুটিগুলো পরবর্তী নির্বাচনগুলোর জন্য সংশোধন করা। আমাদের ইউনিয়ন ও ওয়ার্ডগুলোকে গোছাতে হবে। আগামীতে কেন্দ্র কমিটিগুলো ওয়ার্ডে বসে গঠন করা হবে। এমন লোকদের কমিটিতে আনতে হবে, যারা নির্বাচনে আগের দিন অর্থের কাছে বিক্রি হয় না কিংবা দলের সঙ্গে বেইমানি করে না।

শনিবার (২ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বালিয়া ইউনিয়নের কেন্দ্র কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় ডা. দীপু মনি বলেন, বালিয়া ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে অন্য ইউনিয়নের চেয়ে বালিয়া ইউনিয়নে ভোটার উপস্থিতি কম ছিল। তবে কিছু কিছু কেন্দ্রে ভোট ভালো হয়েছে। ইউনিয়নের মধ্যে সাপদি ভোটকেন্দ্রে সবচেয়ে বেশি ভোট হয়েছে। এজন্য কেন্দ্র কমিটিকে ধন্যবাদ।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হান্নান মিজির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, ওয়ার্ড কেন্দ্র কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর গাজী, ইউপি সদস্য জাহিদ হোসেন ও কেন্দ্র কমিটি নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X