সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

নিহত পুলিশ সদস্য আবুল হোসেন (বায়ে), ঘটনাস্থলে চাপা দেওয়া বাসটি আটক করা হয়। ছবি : সংগৃহীত
নিহত পুলিশ সদস্য আবুল হোসেন (বায়ে), ঘটনাস্থলে চাপা দেওয়া বাসটি আটক করা হয়। ছবি : সংগৃহীত

সিলেটে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন (২৭) জকিগঞ্জ উপজেলার শেখ পাড়া চাঁদ শ্রীকোণা গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ঘটনাস্থলে আল হেরা এন্টারপ্রাইজ নামক সিলেটগামী বাস জকিগঞ্জগামী মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আবুল হোসেনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। গত ২৩ ফেব্রুয়ারি ৫ দিনের ছুটিতে যান তিনি। পরে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে আজ বাড়ি ফেরার পথে বাস চাপায় ঘটনাস্থলে মারা যান। এ সময় স্থানীয় লোকজন বাসটি আটক করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মাছুদুল আমিন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১১

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১২

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৩

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৫

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৬

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৭

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১৮

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১৯

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

২০
X