শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বনের গভীরে লুঙ্গি-পাঞ্জাবিতে ঢাকা মাথার খুলি

গাজীপুরের গজারি বন। ছবি : সংগৃহীত
গাজীপুরের গজারি বন। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের উচাভিটা এলাকার গভীর জঙ্গল থেকে এ খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

জানা যায়, গভীর জঙ্গলের ভেতর এক নারী লাকড়ি কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গিতে ঢাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল মিয়া বলেন, আজ দুপুরে স্থানীয় এক নারী বনের ভেতর লাকড়ি কুড়াতে যান। এ সময় বনের ভেতর একটি সাদা পাঞ্জাবি ও লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পান। পরে হাতে থাকা দা দিয়ে পাঞ্জাবি লুঙ্গি সরিয়ে মাথার খুলি হাড়গোড় দেখতে পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ বলেন, দুপুরের দিকে এক নারী বনের ভেতর মানবদেহের মাথায় খুলি হাড়গোড় দেখতে পেয়ে আমাদেরকে খবর দেন। এরপর সঙ্গে সঙ্গে থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে জঙ্গলের ভেতর পড়ে থাকা মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সাদিকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এটা নারীর নাকি পুরুষের এখনো শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে আনুমানিক চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এটি। মানবদেহটি শিয়াল কুকুরে খেয়ে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়েছে। খুলি, হাড়গোড় ও পাঞ্জাবি লুঙ্গি উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১০

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১১

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

১২

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১৩

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১৫

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

১৬

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

১৭

সিলেটে নতুন ডিসি নিয়োগ

১৮

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

১৯

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

২০
X