বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ
আমতলী পৌরসভা নির্বাচন

মেয়র পদে হ্যাটট্রিক বিজয় পেলেন মতিয়ার রহমান

বিজয় চিহ্ন দেখাচ্ছেন মতিয়ার রহমান। ছবি : কালবেলা
বিজয় চিহ্ন দেখাচ্ছেন মতিয়ার রহমান। ছবি : কালবেলা

বরগুনার আমতলী পৌরসভার নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোবাইল প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান। এ নিয়ে তিনি পর পর তিনবার আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে ভোটের ফল প্রকাশ করে নির্বাচন অফিস।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ৬ হাজার ৪৭৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৭০ ভোট।

১৯৯৮ সালের ১৫ অক্টোবর আমতলী পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালে পৌর প্রশাসক হিসেবে তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক চন্দ্র দে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ৬ মে নির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মো. আ. ছত্তার মৃধা। ২০০৫ সালের ৩০ জুলাই দ্বিতীয় নির্বাচনে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু। তৃতীয় দফা ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় নির্বাচিত হন মেয়র মো. মতিয়ার রহমান।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X