রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাসেবায় গাফিলতি বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাসেবায় চিকিৎসকদের গাফিলতি কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। আর রোগীর স্বজনরাও যে, কথায় কথায় চিকিৎসকদের ওপর চড়াও হবেন, হাসপাতালে গিয়ে ভাঙচুর করবেন তাও মেনে নেওয়া হবে না।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহীতে অজানা রোগে মারা যাওয়া দুই শিশুর মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি এখনো তদন্তাধীন। এছাড়া সম্প্রতি খতনা দেওয়ার সময় শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

এর আগে মতবিনিময় সভায় মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ এলাকায় চিকিৎসাসেবার খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য ১০টি নির্দেশনা প্রদান করা হয়। এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পরে স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত সংশ্লিষ্টদের সবার সঙ্গে মতবিনিময় করেন।

এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১০

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১১

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১২

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৩

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৪

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৫

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৭

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৮

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৯

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

২০
X