পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খেজুরের দাম দ্বিগুণ

খেজুর। পুরোনো ছবি
খেজুর। পুরোনো ছবি

লালমনিরহাটের পাটগ্রামে সব ধরনের খেজুরের দাম বেড়েছে। ১০-১৫ দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে একাধিক জাতের খেজুরের দাম। খুচরা ও পাইকারি ফল ব্যবসায়ীরা বলছেন, মোকামে দর বাড়ার কারণে বাজারে খেজুরের দর চড়া। দু-একদিন পরপরই দাম বাড়ার কথা জানাচ্ছেন মোকামের মহাজন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুল্ক ও কর বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের বিনিময়হার বৃদ্ধি ও ঋণপত্র (এলসি) জটিলতার কারণে এ বছর চড়া দামে খেজুর আমদানি করতে হচ্ছে। তবে সাধারণ ক্রেতাদের দাবি, এত দাম বাড়ার পেছনে ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত। এ কারণে খেজুরের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে।

ব্যবসায়ীরা জানান, মরিয়ম জাতের খেজুর দুই সপ্তাহ আগে প্রতি কেজি ছিল ৯০০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে। খুরমা কালো রঙের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা দরে, যা দুই সপ্তাহ আগে ছিল ৭০০ টাকা কেজি। খুরমা বাদামি রঙের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ৮শ টাকায়, যা দুই সপ্তাহে আগে ছিল ৫শ ২০ থেকে ৫শ টাকা।

পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপী বলেন, বাজারে সব ধরনের ফলের দর বেড়েছে। এর মধ্যে খেজুরের দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বেশি দামে পণ্য কিনলে তো বেশি দরেই বিক্রি করবে। যথোপযুক্ত দরের বাইরে অতিরিক্ত দামে বিক্রি না করতে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি।

পাটগ্রামের ইউএনও নুরুল ইসলাম বলেন, খেজুরের দাম বৃদ্ধির বিষয়টা জানি। বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। উপযুক্ত দামের চেয়ে কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আমরা ব্যবস্থা নেব।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১০

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১১

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১২

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৩

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৪

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৭

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০
X