রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

শহরে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের প্রবেশপথে আবর্জনার স্তূপ। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের প্রবেশপথে আবর্জনার স্তূপ। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের প্রবেশপথ বন্দর কুলিক নদীর বড় ব্রিজের সামনে, মূল সড়কের দুই ধারে আবর্জনার বিশাল স্তূপ। ময়লা পানিতে ভাসছে পলিথিনসহ নানা ধরনের বর্জ্য। এতে চারদিক ছড়িয়ে দুর্গন্ধে অতিষ্ঠ পৌর বাজারের ব্যবসায়ী, শিক্ষার্থীসহ পথচারীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

যদিও এই স্থানটি ময়লা ফেলানোর নির্ধারিত কোনো জায়গা নয়, তবুও এখানেই পৌরশহরের সব আবর্জনা নিয়মিত ফেলা হচ্ছে। বলার বা বাধা দেওয়ার কেউ নেই?

শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লা আবর্জনা অপরিকল্পিতভাবে রাখা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি পড়েছে পৌরবাসী। গত দুবছর ধরে এ সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

অপরিকল্পিত ও উন্মুক্তভাবে আবর্জনা ফেলায় এ রাস্তা দিয়ে চলাচল ও বসবাস করা দুরূহ হয়ে পড়ছে বলে জানান পথচারী ও স্থানীয়রা।

ট্রাক্টর ও টেংলোড়ির সভাপতি মোকসেদ আলী অভিযোগ করে বলেন, পৌরসভার এসব আবর্জনা এখানে ফেলায় আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। দুর্গন্ধে ঠিকমতো কাস্টমার দোকানে আসতে চায় না। কুকুরের উৎপাত ও আগুনের ধোঁয়ায় প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।

পৌর শহরের সাবেক কাউন্সিল মো. শেফা ও অমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ময়লার দুর্গন্ধ ও কুকুরদের অত্যাচারে স্কুলে ঠিকমতো বাচ্চারা আসতে চায় না। সবমিলিয়ে প্রতিদিন পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পঞ্চাশ হাজার পথচারীদের এ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ ব্যাপারে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, আগুনের ধোঁয়া ও আবর্জানার গন্ধ থেকে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ হতে পারে। তাই এই ধরনের রোগের হাত থেকে মানুষকে বাঁচাতে এই স্থানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করার আহ্বান জানান তিনি।

পৌর মেয়র মোস্তাফিজুর রহমান জানান, আমি ২০২১ সাল থেকে মেয়েরের দায়িত্ব পেয়েছি, রাণীশংকৈল পৌরসভার নিজস্ব কোনো জমি না থাকায় ব্রিজের সামনে দুপাশে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। ইতোমধ্যে ডাম্পিং স্টেশনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভার জন্য প্রজেক্ট অনুমোদন হয়েছে। ভূমি মন্ত্রণালয় থকে এ জমি অধিগ্রহণ হচ্ছে না। অধিগ্রহণের অনুমতি পেলেই পৌরসভার সকল ময়লা আবর্জনা ওই ডাম্পিং স্টেশনে স্থানান্তরিত করা হবে। এতে পৌরবাসীকে দীর্ঘদিনের এ সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব হবে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, পৌরশহরের শেষপ্রান্তে বন্দর ব্রিজের সামনে রাস্তার পাশে পৌরশহরের ব্যবহৃত ময়লা আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ছড়ায়ে পরিবেশ বিঘ্নিত হচ্ছে, আমি মেয়রের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের ব্যবস্থা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলায় গোপালগঞ্জে দুজনের যাবজ্জীবন

প্রিয় দল হারলে মন ভালো করার ৫ উপায়

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রাণহানি ৩ হাজার ৩৪২ / ভেনেজুয়েলায় ভূমিকম্পে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ

সৈয়দপুর পৌরসভা ঘেরাও

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

চট্টগ্রামের খাবারের প্রশংসায় ফ্রান্সের রাষ্ট্রদূত

১০

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্প: বাবাকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করলেন ছেলে

১২

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১৩

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

১৪

‘ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি সম্ভব নয়’

১৫

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

১৭

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

১৯

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

২০
X