চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ
ফ্রিল্যান্সারের টাকা আত্মসাৎ

চট্টগ্রামে শাস্তির মুখোমুখি পুলিশের ৭ সদস্য

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে আবু বক্কর নামে এক ফ্রিল্যান্সারের প্রায় সাড়ে তিন কোটি টাকা ‘হাতিয়ে’ নেওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ‘নেতৃত্বদাতা’ ডিবি ইন্সপেক্টর রুহুল আমিনের কাছে জরুরি ব্যাখা তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য জানান। এর আগে গত পয়লা মার্চ ‘ফ্রিঙ্গার প্রিন্টে চাপ দিতেই ৩ কোটি টাকা উধাও!’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন অনুসারে সর্বশেষ গত মঙ্গলবার ডিবির অভিযুক্ত সদস্যদের সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত, মাইনুল হোসেন, জাহিদুর রহমান এবং আব্দুর রহমান। এ ছাড়া ঘটনায় নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের পরিদর্শক রুহুল আমিনের কাছে ব্যাখা তলব করা হয়েছে।

অভিযোগকারী ফ্রিল্যান্সার আবু বক্কর সিদ্দিকের ভাষ্য, তিনি নিবন্ধিত ফ্রিল্যান্সার। প্রায় ১৪ বছর ধরে এ পেশায় আছেন। ফ্রিল্যান্সিং থেকে উর্পাজিত অর্থ তিনি ‘বাইনান্স’ নামের একটি অ্যাক্যাউন্টের মাধ্যমে লেনদেন করতেন। গত ২৬ ফেব্রুয়ারি তাকে ও ফয়জুল নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে যান ডিবির সদস্যরা। সেদিন রাতে নগরের মনসুরাবাদে ডিবি হেফাজতে ছিলেন তারা। তারপর তাদের আদালতে পাঠানো হয়। কিন্তু জামিনে আসার পর আবু বক্কর বুঝতে পারেন হেফাজতে থাকাকালে তার মোবাইলের ফ্রিঙ্গার প্রিন্টের মাধ্যমে বাইনান্স একাউন্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

পাশাপাশি দুটি ব্যাংক একাউন্ট থেকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় আরও ১০ লাখ টাকা। এ ঘটনায় পুলিশ ও আবু বক্কর পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X