চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ
চটগ্রামের খাতুনগঞ্জ

কারখানার বাইরে তালা, ভেতরে অভিনব জালিয়াতি

চাক্তাই-খাতুনগঞ্জে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
চাক্তাই-খাতুনগঞ্জে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

বাইরে ঝুলছিল তালা। ভেতর থেকেও কোনো সাড়া শব্দ আসছে না। কিন্তু তালা ভেঙে কারাখানার ভেতরে ঢুকতেই দেখা গেল ভিন্ন এক চিত্র। বাইরে তালা ঝুলিয়েই কারখানার ভেতরে মাছের খাবারের সঙ্গে ট্যানারি বর্জ্য মেশানো হচ্ছে। অন্যদিকে মানুষের খাবারের অনুযোগী ডাল ভাঙানো হচ্ছিল ‘লাকী ডাল মিলে’। শুধু তাই নয়, ঈদকে কেন্দ্র করে সেমাই তৈরির কারখানায়ও দেখা গেছে ব্যাপক জালিয়াতি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এমন জালিয়াতির দৃশ্য ধরা পড়ে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ৩টি প্রতিষ্ঠানকে সব মিলিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং আবাসিক ভবনের নিচ তলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির দায়ে ভবন মালিক মোহাম্মদ মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশপাশি কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে লাকী ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো এবং প্যাকেট করার অভিযোগে ম্যানেজার সুজন চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে খাতুনগঞ্জের কামাল সওদাগরের ফ্যাক্টরিতে ক্ষতিকর ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড এবং মাছের খাদ্যের সঙ্গে মেশানোর দায়ে ম্যানেজার মো. আবু তালেবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ফিড আগামী ৩ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় যদি কেউ এ সব অসাধু কার্যক্রম চালায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X