কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০২:১৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

দুই মাথা নিয়ে শিশুর জন্ম, পরে মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
রংপুর মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলার পৌর শহরে আশিকুর-ফারজানা দম্পতির ঘরে জন্ম নেওয়া দুই মাথাবিশিষ্ট ছেলে নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে তার মৃত্যু হয়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার (১২ জুলাই) রাতে ডোমার ডক্টরস ক্লিনিকে দুই মাথা নিয়ে শিশুটির জন্ম হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

শিশুটি ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের আশিকুর-ফারজানা দম্পতির দ্বিতীয় সন্তান। তাদের পাঁচ বছরের আরেকটি সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সিজারের পর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। প্রথমে সুস্থ থাকলেও পরে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ায় তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয়বহুল চিকিৎসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X