চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেট আসার খবরে অর্ধেকে নামল পেঁয়াজের দাম

নোয়াখালী চাটখিল উপজেলার পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
নোয়াখালী চাটখিল উপজেলার পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

নোয়াখালী চাটখিল উপজেলার পৌরবাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেট আসার খবরে ১০০ থেকে ১৩৫ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ ৬০-৭০ টাকা দরে বিক্রি করতে শুরু করেন দোকানিরা।

রোববার (১৭ মার্চ) দুপুরে বাজার মনিটরিংয়ের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।

বাজার সূত্রে জানা যায়, পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ার পরেও খুচরা বাজারে কমানো হয়নি সেই দাম। সকাল থেকেই সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪০ টাকা ধরে বিক্রি হচ্ছিল। বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এই খবর শোনার পরই হঠাৎ পেঁয়াজের খুচরা মূল্য কমে যায়। তবে বেশিরভাগ দোকানে দাম কমলেও অল্প কিছু দোকানে পূর্বের কেনা কিছু পেঁয়াজের মূল্য অপরিবর্তিত থাকতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন দোকানে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হওয়ায় ৫-১৫ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন অনেকে।

পেঁয়াজ ক্রেতা হাসিবুর রহমান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের ভয়ে ব্যবসায়ীরা অন্য সময়ে ১০০ থেকে ১৩৫ টাকা বিক্রয় করলেও তা ৬০ থেকে ৭০ টাকা বিক্রয় করছেন। যে কারণে আমি ১০ কেজি কিনে নিয়েছি।’

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান পেঁয়াজের দাম কমার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। এ সময়ে বাজার ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।’

বাজার মনিটরিংয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে সার্বিক সহযোগিতা করে চাটখিল থানা পুলিশ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X