গাজী ফারহাদ, সাতক্ষীরা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
জুতা পায়ে জায়নামাজে ওঠায় প্রতিবাদ

হোটেল কর্মীকে পেটালেন আ.লীগ নেতা

অভিযুক্ত আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। ছবি : কালবেলা
অভিযুক্ত আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। ছবি : কালবেলা

সাতক্ষীরায় স্থানীয় এক আবাসিক হোটেলে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন হোটল কর্মীরা। এ সময় তারা জায়নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এক পর্যায়ে সেখানে হাজির হন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ডালিম।

তিনি বিছিয়ে রাখা জায়নামাজের উপর দিয়েই হেটে টয়লেটে রওনা হন। এ সময় হোটেলের এক কর্মী তাকে বাধা দেয়। এতে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং তাকে মারধর শুরু করেন।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের হোটেল উত্তরা আবাসিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহনেওয়াজ খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, হোটেলকর্মীকে মারধরের ঘটনায় ম্যানেজার এগিয়ে আসলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীদের তোপের মুখে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত আ. লীগ নেতা। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী হোটেল উত্তরা আবাসিকের হোটেল কর্মী মো. মিনাজ বলেন, চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জুতা পায়ে জায়নামাজের উপর দিয়ে যাচ্ছিলেন। আমি পাশ দিতে যেতে বলায় মারতে শুরু করে।

আহত হোটেল উত্তরা আবাসিকের ম্যানেজার মো. সজল হোসেন বলেন, নামাজের জন্য সব প্রস্তুত করা হচ্ছিল। এমন সময় হঠাৎ করে আ.লীগ নেতা ডালিম জায়নামাজের মাঝখান দিয়ে জুতা পায়ে হেটে যায়। এ সময় হোটেল বয় মিনাজ প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করে। তখন আমি এগিয়ে আসেলে তার হামলার শিকার হই।

তিনি বলেন, ডালিমের সঙ্গে খায়রুলসহ তিন-চার জন এসে আমাকে অনেক মারপিট করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

সোনারগাঁ রেস্তোরা ও উত্তরা আবাসিকের মালিক মো. ইসরাইল বলেন, আমাদের হোটেলের কর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। এর আগেও ইউপি চেয়ারম্যান ডালিম এসে বিভিন্ন সময়ে আমাদের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এমনকি খাওয়ার পরে ঠিকমত বিল ও পরিশোধ করে না বলে অভিযোগ করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার এসআই ব্রজ কিশোর পাল বলেন, আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম হোটেল উত্তরা আবাসিকের কর্মীদের মারধর করেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি।

এ বিষয়ে জানতে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাজরা চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কোনো সাড়া দেননি।

ডালিমের এমন কর্মকাণ্ডে আগে থেকেই বিব্রত আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম ডি মোস্তাকিম। তিনি বলেন, আশাশুনির ১১টি ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে শাহনেওয়াজ ডালিম সব থেকে বাজে প্রকৃতির লোক। তার এলাকায় সে যেসব ঘের করে তার কোনোটিরই হারি (লিজের টাকা) দেয় না। তার বিরুদ্ধে হত্যা, ঘের দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগ তাকে নিয়ে বিব্রত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X