ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিশু হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চত্বর। ছবি : কালবেলা
ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চত্বর। ছবি : কালবেলা

ঝালকাঠিতে শিশু হত্যা মামলায় এক যুবকের ফাঁসি ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদুর রহমান এ রায় দেন। এ সময় শাহাদাত হোসেন নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়। মামলার তিন আসামি শিশু আদালত থেকে খালাস পায়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইয়াসিন জামাদ্দার (২০)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম রেহেনা বেগম (৪৫)।

মামলার বিবরণ থেকে জানা যায়, কাঠালিয়া উপজেলার জোড়খালি গ্রামের শাহীন জমাদ্দারের মেয়ে মাদ্রাসা যাতায়াতের পথে প্রতিবেশী ইয়াসিন জমাদ্দার উত্ত্যক্ত করত। এতে তার ভাই মেহেদী হাসান (৮) বাধা দিলে তার ওপর ইয়াসিন ক্ষিপ্ত হয়।

২০১৫ সালের ২৮ আগস্ট বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু মেহেদী হাসান। পরে ওই বছরের ৩১ আগস্ট বিকেলে স্থানীয় আনসার আলীর বাগানে ক্ষতবিক্ষত অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মেহেদী হাসানের বাবা শাহিন জমাদ্দার প্রতিবেশী তিন শিশুসহ ছয়জনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা দায়ের করে।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ ঝালকাঠি সিআইডির এসআই সিদ্দিকুর রহমান আদালতে অভিযোগপত্র দান করেন। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আ.স.ম. মোস্তাফিজুর রহমান মনু ও আসামিদের পক্ষে নাসিরুদ্দিন কবির মামলা পরিচালনা করেন। এই মামলার আসামি মোহাম্মদ শাহাদাত হোসেন ও অপর তিন শিশু আসামিকে শিশু আদালত থেকে খালাস প্রদান করা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১০

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১১

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১২

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৩

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৪

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৫

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৬

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৭

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৮

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৯

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

২০
X