ইশ্বরদী প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৭:৩২ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে পুকুর খননের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে খননকৃত পুকুর। ছবি : সংগৃহীত
অবৈধভাবে খননকৃত পুকুর। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে জমিতে অবৈধভাবে পুকুর খননের সময় বিদ্যুৎস্পর্শে শামীম হোসেন শানু নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামীম কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার আবুল মুন্সীর ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, ক্ষমতার অপব্যবহার করে প্রায় এক মাস ধরে অন্তত দশ বিঘা কৃষিজমিতে পুকুর খনন করার কাজ করছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম রবু। তার সহযোগী ছিলেন শামীম। স্থানীয়রা পুকুর খননে বাধা দিতে গেলে হুমকি ও মারধর করা হয়।

প্রতিদিনের মতো আজও শামীম পুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক পাম্প বসান। সেচ পাম্পে ত্রুটি দেখে নিজেই ইলেকট্রিক তারে হাত দেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম রবু বলেন, আমি ঘুম থেকে ওঠে শুনে দেখি একজন মারা গেছেন। অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি ঠিক নয়। এ ছাড়াও এ ঘটনায় কারও কোনো হাত নেই। এটি একটি অপমৃত্যু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

১০

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

১১

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১২

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১৩

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৪

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৫

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৬

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৭

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৮

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

২০
X