বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিয়োগের তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তা, মাদ্রাসা সুপার আটক

সাংবাদকর্মীদের হেনস্তা করেন মাদ্রাসা শিক্ষকবৃন্দ। ছবি : কালবেলা
সাংবাদকর্মীদের হেনস্তা করেন মাদ্রাসা শিক্ষকবৃন্দ। ছবি : কালবেলা

মাদ্রাসার একটি পদে নিয়োগের তথ্য চাওয়ায় স্থানীয় সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা আলিম মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত উক্ত মাদ্রাসা সুপারের নাম মো. আবু বক্কর সিদ্দিক।

জানা গেছে, খুটামারা আলিম মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ চলছিল। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা নিয়োগের বিষয়ে মাদ্রাসা অধ‍্যক্ষের নিকট তথ্য জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের নির্দেশে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিদর্শক ফেরদৌসী আলম সংবাদকর্মীদের কলমদানি ছুড়ে মারেন। পরে প্রতিষ্ঠানটির শরীরচর্চা শিক্ষক সালাউদ্দিনসহ কমিটির অন‍্যান‍্যরা সংবাদকর্মীদের টেনেহিঁচড়ে, গলা ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে লাঞ্ছিত করার চেষ্টা চালান। এ সময় কয়েকজন সংবাদকর্মী আহত হন।

অবরুদ্ধ এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রতিষ্ঠানটির সুপারকে থানায় নিয়ে যায় জলঢাকা থানা পুলিশ।

এ বিষয়ে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী বলেন, ডিজি প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক ফেরদৌসী আলম কাজটি ঠিক করেনি। এখানে আমার কোনো ইন্ধন ছিল না।

জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়েছে। একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জলঢাকা উপজেলা এবং নীলফামারী জেলার সাংবাদিকরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X