গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মুন্সীগঞ্জের আগুন 

সুপারবোর্ড কারখানার গোডাউনে লাগা আগুন সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ছবি : কালবেলা
সুপারবোর্ড কারখানার গোডাউনে লাগা আগুন সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের মেঘনা নদীর তীরে সুপার ফর্মিকা অ্যান্ড লমিনেশন (সুপারবোর্ড) কারখানার গোডাউনে লাগা আগুন সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

এর আগে দুপুর ১টার দিকে জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁও এলাকার কারখানায় এ আগুন লাগে।

জানা গেছে, কারখানাটি ফ্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউন রাখে। দুপুরের দিকে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউনে। এতে নদীর তীরে নোঙ্গর করে রাখা পাটখড়ির ট্রলারেও আগুন লেগে যায়। এ ঘটনায় সাতজন আহত হন। আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট এবং স্টেন্ডার মেশিনে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ্ বলেন, আমরা ১টা ১১ মিনিটে খবর পাই। পরে গজারিয়া এবং আদমজী ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। আগুন ভয়াবহতা দেখে পর্যায়ক্রমে সোনারগাঁ, বন্দর, সিদ্দিকবাজার, ডেমরাসহ বিভিন্ন স্টেশন থেকে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।

কোম্পানির কর্মচারী মো. জসিম বলেন, দুপুর ১টার সময় আগুন লাগে। আগুনটা যেন অন্য গোডাউন বা অন্য কোনো শিফটে ছড়াতে না পারে সেটার জন্যও চেষ্টা করেছি। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।

আরেক কর্মচারী মো. ইমন বলেন, সাইরেনের শব্দ শুনে দেখি আগুন জ্বলছে। প্রথমে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনতে পারিনি।

সুপারবোর্ড কোম্পানির পরিচালক শফিউল আতাহার তাসলিম কালবেলাকে বলেন, কী কারণে আগুন লেগেছে এখনো জানি না। আমাদের আগুন নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। নিজস্ব ম্যান পাওয়ারও আছে। ম্যান পাওয়ার দিয়ে প্রথমে চেষ্টা করেছি যেন ক্ষতিটা বেশি না হয়। এ ছাড়া আমাদের ৩৫টি পানির লাইন দিয়ে কাজ করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।

গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং গজারিয়ার ফায়ার স্টেশন মিলে মোট ১২টি ইউনিট কাজ করেছে। তবে কী কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১০

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১১

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১২

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৩

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৪

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৬

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৭

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৮

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৯

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

২০
X