মোংলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

কয়লা নিয়ে আসা বিদেশি জাহাজ আটকের নির্দেশ

মোংলা সমুদ্র বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালা। ছবি : কালবেলা
মোংলা সমুদ্র বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালা। ছবি : কালবেলা

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটকের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার আমিনুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাজটির বিরুদ্ধে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্ট বিভাগে গত ১২ জুলাই চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি আবুল হাসানের করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এই আটকাদেশ দেন।

এ সংক্রান্ত একটি আদেশ বন্দর কর্তৃপক্ষ পেয়েছে বলে বন্দরের এই কর্মকর্তা নিশ্চিত করে জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটকাদেশের আদেশ দেওয়ার সঙ্গে জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে সেজন্য বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, ‘উচ্চ আদালত জাহাজটির বিরুদ্ধে আটকাদেশ দিয়েছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ এমন একটি চিঠি দিয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটির খালাস কার্যক্রম সম্পন্ন হবে। কয়লাগুলো বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের বহিনোঙ্গর হাড়বাড়িয়া-১১-তে ভিড়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১০

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১১

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১২

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৩

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৪

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৫

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৬

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৭

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৮

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৯

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

২০
X