ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
নির্বাচনী সহিংসতা

শৈলকূপায় বাড়ি ছাড়া ৪৫ পরিবারের পাশে নজরুল ইসলাম দুলাল

আলহাজ নজরুল ইসলাম দুলালকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভুক্তভোগী পরিবারের এক সদস্য। ছবি : কালবেলা
আলহাজ নজরুল ইসলাম দুলালকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভুক্তভোগী পরিবারের এক সদস্য। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় সারুটিয়া ইউনিয়ন থেকে বাড়ি ছাড়া ৪৫টি আওয়ামী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ইউনিয়নের ভাটবাড়িয়াসহ বেশ কয়েকটি গ্রামের এসব পরিবারের মাঝে ঢেউটিন ও টিউবওয়েলসহ বসতঘর নির্মাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, সাবেক উপজেলা আওয়ামী লীগের ও সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ৫ জানুয়ারি ২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় সারুটিয়া ইউনিয়নে একাধিক সংঘর্ষের ঘটনায় পরপর ৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয়।

নির্বাচনী সহিংসতায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত পরিবার দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া ছিলেন। সম্প্রতি তাদের বাড়ি ফিরিয়ে আনা হলেও লুটপাটের শিকার হওয়ায় বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়ে।

তাদের বসবাসের সু-ব্যবস্থা করতেই বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল তাদের পাশে দাঁড়ান।

ভুক্তভোগী পরিবারগুলো ঢেউটিন, টিউবওয়েল ও নির্মাণসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, দীর্ঘ দেড় বছর পর আমরা বাড়ি ফিরতে পেরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X