রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘তারা যাত্রী সেজে করত অটোরিকশা চুরি’

চুরি হওয়া ব্যাটারিচালিত অটো এবং চক্রের দুই সদস্য। ছবি : কালবেলা
চুরি হওয়া ব্যাটারিচালিত অটো এবং চক্রের দুই সদস্য। ছবি : কালবেলা

মহিলা যাত্রী দিয়ে ব্যাটারিচালিত অটোভ্যান ও মিশুক ভাড়া করত তারা। এরপর চালকের সঙ্গে সখ্য গড়ে তুলত। পরে অসুস্থতার ভান করে চালককে দিয়ে বাজার খরচ করাতে পাঠাত অথবা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করে যানবাহন নিয়ে পালিয়ে যেত।

সোমবার (২৫ মার্চ) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট সৌলা এলাকা থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত একটি মিশুক ভ্যান উদ্ধারসহ দুজনকে ও আন্তঃজেলা ওই চক্রের আরও পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুরের নবাবগঞ্জের শাল্টি মুরাদপুর এলাকার দুজন আক্তারুজ্জামান (২৮) ও মজনু মিয়া (৩৪)। অন্য পাঁচ হলো- ময়মনসিংহের গফরগাঁওয়ের শাহাবুদ্দিন মোল্লা (৫০) ও একই এলাকার মুক্তাগাছার শাওন হাসান (২৭), কিশোরগঞ্জ হোসেনপুরের কার্তিক বাবু গৌররনি (২৬), রংপুর পীরগঞ্জের আব্দুর রশিদ (৪১) এবং ওই এলাকার চৌধুরী পাড়ার আনোয়ারা বেগম (৩৮)।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে দিনাজপুরের ১৩টি থানাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় অটোরিকশা, ভ্যান ও মিশুক চুরি করে আসছিল। এর আগে গত মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে রাণীগঞ্জ বাজারে যাওয়ার জন্য একটি অটো মিশুক ভাড়া করে চক্রটি। যার যাত্রী ছিল একজন মহিলা।

ওসি আরও জানান, পরে যাত্রীবেশী ওই মহিলা উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় পৌঁছার পর অসুস্থতার ভান ধরেন এবং অটোচালক আব্দুল্লাহ আদিল মাহমুদকে দুইশ টাকা হাতে ধরিয়ে দিয়ে কিছু বাজার করে নিয়ে আসতে বলে। সরল বিশ্বাসে অটোচালক বাজার করতে যান এবং এসে দেখেন তার অটোটি আর নেই। পরে অটোচালক বাদী হয়ে ওই অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি এজাহার দায়ের করেন।

মামলার তদন্তে গিয়ে এসআই অসীম কুমার মোদক ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত প্রথমে ওই মহিলাকে শনাক্তের পর জড়িত আরও চারজনকে গেল রোববার ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অন্য দুই জনসহ মোট সাতজনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া অটোটি উদ্ধার করা হয়।

এ সময় চোর চক্রের সদস্যরা স্বীকার করে জানায়, টার্গেট করা যানবাহনটি ভাড়া নিয়ে বিভিন্ন এলাকায ঘুরে বেড়ানোর একপর্যায়ে চালকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের চক্রের মহিলা সদস্য। তারপর সুযোগ বুঝে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় এবং তারা বিভিন্ন এলাকা থেকে রিকশা চুরি করে সেই রিকশা বিক্রি করে দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১০

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১১

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১২

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৩

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৪

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৫

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৬

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৭

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৮

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

২০
X