কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রী সেজে সিএনজি চালককে অপহরণ

অপহৃত চালক জাহেদ হোসেন। ছবি : সংগৃহীত
অপহৃত চালক জাহেদ হোসেন। ছবি : সংগৃহীত

কক্সবাজারে সিএনজি চালিত অটোরিকশা চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে কলাতলী থেকে এ ঘটনা ঘটে।

অপহৃত সিএনজি অটোরিকশা চালকের নাম জাহেদ হোসেন (২৫)। জানা যায় কলাতলী থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে যুবক-যুবতী তার গাড়িতে ওঠে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে চালকের পরিবারের কাছ থেকে পাঁচলাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডিজি করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাইসার হামিদ বলেন, সিএনজি চালক নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রাথমিকভাবে অপহরণকারীদের লোকেশনটা রামুর দক্ষিণ মিঠাছড়ির দিকে দেখা যাচ্ছে। একজন অফিসার বিষয়টি নিয়ে কাজ করছেন।

অপহৃত চালক জাহেদ হোসেন এর বড়ভাই ছৈয়দ হোসাইন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমার ভাইয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়। ওই সময় সে কলাতলী মোড় এলাকায় অবস্থান করছিলেন। এর কয়েক ঘণ্টা পরে তারই মুঠোফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

ছৈয়দ হোসাইন বলেন, অপহরণকারীরা ভাইয়ের সঙ্গে আমাদের কথা বলতে দেয়। এ সময় জাহেদ আমাকে বলে কলাতলী থেকে এক নারী ও এক পুরুষ রামুর কলঘর বাজার যাওয়ার কথা বলে ভাড়া নেন। শহরতলীর লিংরোড এলাকায় যাওয়ার পর অপহরণ চক্রের সদস্যরা তাকে অস্ত্রেরমূখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তার চিন্তায় মা জ্ঞান হারাচ্ছেন বারবার। থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছি। বাকিটা আইন শৃঙ্খলাবাহিনীর হাতে।এদিকে সিএনজি চালক অপহরণের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে র‍্যাব। তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তারপরই চূড়ান্ত অভিযানের কথা জানিয়েছে র‍্যাবের দায়িত্বশীল একটি সূত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

‘রোনালদো না খেললেই ভালো হতো’

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

১০

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

১১

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১২

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

১৩

৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান

১৫

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

১৬

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, প্রাণ গেল ৩ জনের

১৭

বিশ্বকাপ মাতানো আর্লিং হালান্ডের অজানা গল্প

১৮

ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

১৯

সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

২০
X