লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার লাকসামে পৃথক স্থান থেকে দুই মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের উত্তর নরপাটি ও কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে লাকসাম পূর্ব ইউনিয়নের উত্তর নরপাটি থেকে জাহেদা আক্তার মিতু (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি ওই গ্রামের মো. মীর হোসেন মেয়ে। এসআই আব্দুল লতিফসহ পুলিশ ফোর্স লাশটি উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, জাহেদা আক্তার মিতু ফুলগাঁও ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। ৬ বোনের মাঝে মিতু সবার ছোট। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় প্রেমের সম্পর্কের সুবাদে মিতুর সঙ্গে পাশের গ্রামের এক ছেলে দেখা করতে আসে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ওই ছেলেকে মারধর করে। রাতে মিতুকেও পরিবারের লোকেরা মারধর করে। সকালে মিতুর ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো লাশ পাওয়া যায়।

এদিকে, মিতুর মৃত্যু নিয়ে এলাকাবাসীর মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় রহস্যের ডালপালা মেলছে।

অপরদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা এলাকা থেকে সোমবার (২৫ মার্চ) পারভিন আক্তার (৪০) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন দুপুরে লাকসাম থানার এসআই আশরাফুল ইসলাম লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই আশরাফুল ইসলাম জানান, ওই এলাকার নজরুল ইসলাম ওরফে গাজিরুল নিহত পারভিনের তৃতীয় স্বামী। এ সংসারে তার কোনো সন্তান নেই। একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। ঘটনার আগের দিন রাতেও তাদের মধ্যে ঝামেলা হয়। পরে সকাল ৯টায় ঘরের সিলিংয়ের সঙ্গে লাশ ঝুলতে দেখে তার মেয়ে তামান্না (১৬)। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান বলেন, লাশ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১০

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১১

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১২

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৩

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৪

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৫

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১৬

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৭

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৮

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৯

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

২০
X