কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৮:৪৯ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করতে জেলা আ.লীগের সুপারিশ

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। ছবি : সংগৃহীত
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। ছবি : সংগৃহীত

জেলা আওয়ামী লীগ সভাপতির ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগ। তারা হলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরানুল আরেফিন ইমু।

শুক্রবার (২২ মার্চ) উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে নেতাকর্মীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্তের বিষয়টি জানান। এ ছাড়া ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠিয়েছেন তারা। একই সঙ্গে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যহতির পর স্থায়ী বহিষ্কারের দাবি জানান আওয়ামী লীগ নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রুবেল ও ইমু।

এর আগে একই ঘটনায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চান্দিনা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা শেষে স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের নির্দেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান আরিফিন ইমু এবং এমপির ফুফাতো ভাই ইসমাইল হোসেন গংয়ের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা লোকজনকে মারাত্মকভাবে আহত করেন।

এ অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে আ. লীগ কেন্দ্রীয় সংসদ স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক পদ হতে অব্যাহতি দিয়েছেন। এজন্য বাংলাদেশ আ. লীগের সভানেত্রীকে সভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে সভায় সর্বসম্মতিক্রমে স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ঘটনায় প্রত্যক্ষভাবে জরিত ছাত্রলীগের উল্লিখিত নেতাদের বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরারব সুপারিশ করার সিদান্ত গৃহীত।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ঐতিহাসিক ৭ মার্চের প্রোগ্রাম থেকে ফেরার পথে দেবিদ্বারের সংসদ সদস্যের ইন্ধনে জেলা আওয়ামী লীগ সভাপতির ওপর হামলা হয়। এতে তার গাড়িটি ভাঙচুর করা হয় ও নেতাকর্মীদের মারধর করে জখম করা হয়। আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেছি। আমি মনে করছি, কেন্দ্রীয় ছাত্রলীগ এই ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত ব্যবস্থা নিবে।

হামলার শিকার জেলা সভাপতি ম. রুহুল আমিন বলেন, আমার ওপর হামলার পর দেবিদ্বারের সংসদ সদস্য আবুল কালামকে দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। হামলায় যুক্ত থাকা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল হারলেও ভালোবাসা অটুট, আবেগে ভাসলেন তটিনী

ময়মনসিংহে রুবেল হত্যা: বাড়িওয়ালাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কমেছে জ্বালানি তেলের দাম, স্বাভাবিক হচ্ছে বিশ্ববাজার

রাঙামাটিতে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি

অস্ট্রেলিয়ার সৈকতে উদ্ধার রহস্যময় মহাকাশের বল, কী বলছেন বিশেষজ্ঞরা

তেল উৎপাদন বাড়াতে পারে ওপেক প্লাস

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩

ইকরার আত্মহত্যা: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড মার্কিন দ্বীপপুঞ্জ

পুনঃখননে আষাঢ়ের পানিতে প্রাণ ফিরেছে দুই খালে

১০

শিশু ধর্ষণ মামলায় গোপালগঞ্জে দুজনের যাবজ্জীবন

১১

প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায়

১২

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

১৩

মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

১৪

পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

১৫

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

১৬

প্রাণহানি ৩ হাজার ৩৪২ / ভেনেজুয়েলায় ভূমিকম্পে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ

১৭

সৈয়দপুর পৌরসভা ঘেরাও

১৮

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

চট্টগ্রামের খাবারের প্রশংসায় ফ্রান্সের রাষ্ট্রদূত

২০
X