ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সেহরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন ও ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। ছবি : কালবেলা
সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন ও ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে সেহরি রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) ভোর রাতে ধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মোকামটোলা এলাকার বাসিন্দা ইব্রাহিম হোসেনের বিল্ডিংয়ের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নুরুল ইসলাম নান্নু মিয়া, স্ত্রী সুফিয়া বেগম, মেয়ে নিশরাত জাহান সাথী ও ছেলে আল হাদী সোহাগ।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্ল্যাটটিতে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি। সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক মো. তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, দগ্ধ সুফিয়া বেগমের শরীরের ৮০ শতাংশ ও নুরুল ইসলাম নান্নুর ৪৮ শতাংশ, ছেলে আল হাদী সোহাগের ৩৮ শতাংশ ও মেয়ে নিশরাত জাহান সাথীর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে তিনজেনর অবস্থা আশঙ্কাজনক।

নুরুল ইসলামের ভাতিজা বলেন, সেহরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাই। চাচি রান্না করতে উঠলে তখন হয়তো বিস্ফোরণ হয়েছে। আমরা এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা বলেন, ভোর রাতে আগুনে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা সংকটাপন্ন থাকায় ঢাকায় পাঠানো হয়।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X