নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৮:৩১ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে শুভেচ্ছায় ভাসছেন মুসলিম দম্পতি

মুসলিম দম্পতিকে পিরোজপুর জেলা হিন্দু মহাজোটের পক্ষ থেকে শুভেচ্ছা সামগ্রী প্রদান। ছবি : কালবেলা
মুসলিম দম্পতিকে পিরোজপুর জেলা হিন্দু মহাজোটের পক্ষ থেকে শুভেচ্ছা সামগ্রী প্রদান। ছবি : কালবেলা

পিরোজপুরে পিতৃহীন অসহায় এক দরিদ্র হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে মানবিক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মুসলিম দম্পতি। এ কাজের জন্য ওই মুসলিম দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা হিন্দু মহাজোট।

বুধবার (২৭ মার্চ) বিকেলে মুসলিম দম্পতি মোহাম্মদ আলী ও শিউলি বেগমের সিআই পাড়ার বাসায় শুভেচ্ছা সামগ্রী পাঠায় পিরোজপুর জেলা হিন্দু মহাজোট। জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চলের নেতৃত্বে একটি দল এ শুভেচ্ছা সামগ্রী নিয়ে যান।

এ সময় বাংলাদেশ হিন্দু মহাজোট পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল জানান, এই বিয়ের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলমানের মধ্যে মানবিক ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হলো।

মোহাম্মদ আলী ও শিউলি বেগম জানান, এমন ভালো কাজ করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। সমাজে এমন কাজ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে পিরোজপুরে এ বিয়ের আয়োজন করেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী শিউলি বেগম। বাড়ির গৃহপরিচারিকা পূণ্যির একমাত্র মেয়ে মিতুকে ধুমধাম করে বিয়ে দেন তারা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই হতদরিদ্র পিতৃহীন মেয়েটির বিয়েতে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১০

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১১

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৩

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৫

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৬

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৭

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৮

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৯

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

২০
X