সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানের আত্মীয়ের বাড়ি থেকে সরকারি চাল জব্দ

সাতক্ষীরায় ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার। ছবি : কালবেলা
সাতক্ষীরায় ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার। ছবি : কালবেলা

সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনের আত্মীয় সেলিম উদ্দীনের বাড়ি থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। ওই ঘটনায় সরকারি চাল রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ মার্চ) সকালে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের পেছনে বারোয়ানিতলা এলাকায় অভিযান চালায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত সেলিম সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনের দূর সম্পর্কের ভগ্নিপতি ও বারোয়ারিতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

শামীম ভূঁইয়া বলেন, সেলিম উদ্দীনের বাড়িতে সরকারি চাল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির পূর্বপাশের ঘরের ভেতর লুকানো ১৭ বস্তা সরকারি ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবির) চাল উদ্ধার করা হয়। তিনি কার্ডধারীদের কাছ থেকে ভিডব্লিউবির চাল ক্রয় করে বাড়িতে রাখার অপরাধ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেলিম জরিমানার টাকা পরিশোধ করেছে।

ইউএনও বলেন, আমরা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছি। এ ব্যাপারে অধিকতর তদন্ত করে আরও বিস্তারিত তথ্য পরে জানাতে পারব।

অভিযুক্ত সেলিমউদ্দীন বলেন, এ চাল আবাদের হাটের গরুর খাটালের পাশ থেকে কার্ডধারীদের কাছ থেকে আমি ক্রয় করেছি। আমি জানতাম না এসব কেনা অন্যায়। যদি জানতাম, তাহলে এ কাজ করতাম না।

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, গোডাউন থেকে চাল এনে কার্ডধারীদের তালিকায় টিপসহ নিয়ে চাল বিতরণ করা হয়েছে। এ কাজে কোনো অনিয়ম করা হয়নি। বিতরণের পর সেই চাল সেলিমের বাড়িতে কীভাবে আসল তা আমি বলতে পারব না।

তবে সরেজমিনে গেলে স্থানীয়রা বলেন, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন তার যত অবৈধ কাজ এই সেলিমের মাধ্যমেই করে থাকেন। সেলিম চেয়ারম্যানের ‘ডান হাত’ হিসেবে পরিচিত। এই চাল সিন্ডিকেটের সঙ্গে চেয়ারম্যান ওঁত প্রোতভাবে জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১০

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১১

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৩

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৪

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৫

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৬

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৭

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৮

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৯

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

২০
X