কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কালীগঞ্জ পৌরসভার ৬৪ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করা হচ্ছে। ছবি : কালবেলা
কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করা হচ্ছে। ছবি : কালবেলা

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৬৪ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৩৭৯ টাকার বাজের ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) পৌরসভা সম্মেলন কক্ষে নতুন কোনো কর আরোপ ছাড়াই মেয়র এস এম রবীন হোসেন এই বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র এস এম রবীন হোসেন বলেন, কালীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়তে নিরলস কাজ করে যাচ্ছি। ধাপে ধাপে আমরা তৃতীয় শ্রেণির পৌরসভা থেকে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছি। ইতিমধ্যে সারাদেশে পৌরসভার সেবার মান ও উন্নয়নের দিকে সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে কালীগঞ্জ পৌরসভা। আমরা প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক সব সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেন, এক যুগ পূর্বে কালীগঞ্জ পৌরসভা গঠিত হওয়ার পর থেকে ধাপে ধাপে এর উন্নয়নকাজ চলমান আছে। মেয়র, কাউন্সিলর, ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরবাসীরও। পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ, সড়কবাতি, ডাম্পিং স্টেশন, পৌর ভবন, হাট বাজারসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ আশা করি দ্রুত সম্পন্ন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া, অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মতিন সরকার ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ পৌর কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X